এই দিনের কমতে থাকা দৈর্ঘ্যের মত আমিও কমছি!
আমার আয়ু কমছে! কমছে চঞ্চল আবেগের উচ্ছ্বাস।
বিকেলের মিষ্টি রৌদ্দুর আর নিজেকে তেজোদ্দীপ্ত করে ধরতে পারে না!
বিকেলের হাল্কা শীতল বাতাস এসে সব বিষন্ন করে দেয়।
এই পৃথিবীর সব কিছু শূন্য লাগে! এই ঘর এই গ্রাম এই নদীর পাড় এই বিকেলে খেলার আড্ডা!
সেই কবেকার কাটানো বিকেল! হয়ে যেত সন্ধ্যা খেলার ঘোরে!
বয়স আর কত? শূন্যতা বুকের মাঝে মহাশূন্যের মত!
কি অদ্ভুত অনুভুতি! আদরের পালিত বেড়ালটা হঠাৎ মারা গেলে! নিজের চিরচেনা প্রিয় বাড়ি ছেড়ে ভিন্ন নতুন জায়গায় চলে গেলে! অথবা পরিবারের আপন কেউ দুনিয়া ছেড়ে চলে গেলে কেমন শূন্য লাগে!
খালি খালি লাগে! তাদের কথা ভাবনায় এলেই হৃদয়ে কেমন যেন শূন্যতা শূন্যতা অনুভব হয়।
আমার হেমন্তের বিকেলে মিষ্টি রৌদ্দুরের পরে শীতল বাতাস আর দিনের ছোট হয়ে আসা
তেমন শূন্য শূন্য লাগায়! অন্তর জুড়ে হাহাকার করে!